সারাদেশ

ঢাকা-১৯ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ২:১১:৩৩ প্রিন্ট সংস্করণ

সাভার আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া :

ঢাকা-১৯ আসনে বিভিন্ন দল ,সংগঠন ও সতন্ত্র প্রার্থীসহ মোট ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সাইদুল ইসলামের দপ্তরের যারা মনোনয়ন পত্র দাখিল করেছে তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থ ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসেন,এলডিপির অবসর প্রাপ্ত লেঃ জেঃ চৌধুরী হাসান সারওয়ার্দ্দী,ইসলামী শাষনতন্ত্র আন্দোলনের ফারুক খান, গণ অধিকার পরিষদের শওকত হোসেন,ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী,মুসলিম লীগের কামরুল ইসলাম,জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ ,খেলাফত আন্দোলনের এ,কে,এম এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক। এ ছাড়া ঢাকায় রিটানিং অফিসারের দপ্তরে ১জন প্রার্থীসহ মোট ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। একাধিকবার চেষ্টা করেও ঢাকায় প্রার্থীর নাম জানা যায়নি। মনোনয়ন পত্র দাখিলকালে অধিকাংশ প্রার্থী নিয়ম ভংগ করে ৫ এর অধিক কর্মী সমর্থক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরও খবর

Sponsered content