প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:২৭:০০ প্রিন্ট সংস্করণ
সাভার আশুলিয়া প্রতিনিধি শরিফ মিয়া :

ঢাকা-১৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার জিরাবো এলাকায় পিতা মরহুম দেওয়ান মোঃ ইদ্রিস ও মাতা মরহুমা সালেহা ইদ্রিস–এর কবর জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। এ সময় পিতা ও মাতার কবর জিয়ারতের পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















