প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৩:৪৩:২০ প্রিন্ট সংস্করণ
বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু সেনা পরিষদের সভাপতি বিমানবাহিনীর উইং কমান্ডার (অব.) মীর আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন ঝিনাইদহ-৪ আসনে। গত সোমবার কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
শনিবার ৩ জানুয়ারি সকাল ৯ টায় শুরু হওয়া
নির্বাচনী যাচাই–বাছাই শেষে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়, দাখিলকৃত কাগজপত্রে ত্রুটি না থাকলেও স্থানীয় মাঠ পর্যবেক্ষণে তার বিরুদ্ধে দলের সম্পৃক্ততা ও তার দায়েরকৃত মনোনয়ন ফরমে সাক্ষীদের সঠিক প্রমাণাদি না পাওয়ায় মনোনয়নপত্র অবৈধ হিসেবে ঘোষণা করা হয় ।
উল্লেখ্য,মীর আমিনুল ইসলাম দলের পরিচয় গোপন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় এলাকার মানুষের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়। গণমাধ্যমকর্মীরা তার বিরুদ্ধে তথ্য প্রমাণাদি সংবাদ প্রকাশ করার পর রিটার্নিং অফিসের তরফ থেকে বিষয়টি যাচাই-বাছাই শুরু করে।
তথ্যে জানা যায়,তার আপন বড় ভাই আব্দুল মান্না মধুপুর গ্রামের সাবেক আওয়ামীলিগের সভাপতি ” বর্তমান সে পলাতক ” এই মীর আমিনুলের বউমা স্বৈরাচার হাসিনার পিএস ছিলেন” তার একজন ভাইপো উগ্র”বাদী আওয়ামিলীগের নেতা ছিলো কালীগঞ্জের মীর মাসুদ পারভেজ”
অভিযোগ উঠেছে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।
অভিযোগ অস্বীকার করে মীর আমিনুল ইসলাম বলেন আমি এখন দলীয় কোনো পদে নেই। একসময় বঙ্গবন্ধু সেনা পরিষদ গঠন করে পদ চেয়েছিলাম কিন্তু কোনো পদ পায়নি। তিনি আরো বলেন এলাকার মানুষ আমাকে চাচ্ছে। আমি চাই কালীগঞ্জে উন্নয়ন। আমি আধুনিক কালীগঞ্জ গড়ার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।
অপরদিকে তার এলাকার লোকজনের সাথে যোগাযোগ করা হলে গণমাধ্যম কর্মীদের বলেন তিনি এলাকার কোন ব্যক্তির সাথে এই পর্যন্ত কোন যোগাযোগ করেননি।

















