তথ্যকণিকা

নওগাঁয় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত বেড়েছে শীত জনিত রোগের পাদুর্ভাব

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৭:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ

গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসসহ মৃদু শৈত্যপ্রবাহে মানুষ জুবুথুবু হয়ে পড়েছে।নওগাঁ জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।রাতের আকাশ থেকে শুরু করে দিনের আধা বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেঁকে থাকছে সূর্যের আলো।শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দিন মজুর এবং ছিন্নমুল মানুষ।প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে জেলার ওইসব শ্রমজীবী ও ছিন্নমুল মানুষরা।ঠান্ডার প্রকোপ বেড়ে যাওয়ায় জেলার সরকারী এবং বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক গুলোতে নিউমোনিয়া,জ্বর,সর্দি ডায়রিয়া, রক্ত আমসাসহ শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।সুত্রমতে এ শীতের প্রকোপে ওইসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধ-বৃদ্ধা।স্থানীয় আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগার জানায়,গত একদিনের ব্যবধানে ৩ জানুয়ারী শনিবার তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে এ জেলায়।চলতি শীত মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন এ তাপমাত্রা বলে ওই আবহাওয়া অফিস জানায়।দিনের প্রথমার্ধে সূর্যের আলো দেখা না গেলেও পরন্ত বেলায় উকি দেয় সূর্য মামা। তবে তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় সন্ধ্যার মধ্যেই বাসা-বাড়ি মুখী হচ্ছে মানুষ।ঘনকুয়াশা এবং উত্তরের হিমেল বাতাসের পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গরম কাপড় ক্রয়ের জন্য জেলার বিপণী বিতানসহ ফুটপাতের দোকান গুলোতে ভীড় করছে।নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন,সকাল ৯ টায় জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।জেলায় এর আগের দিন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।২৪ ঘণ্টার ব্যবধানে নওগাঁয় তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদের মতে শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।

আরও খবর

Sponsered content