অর্থনীতি

হবিগঞ্জ ৫৫ বিজিবি বিশেষ অভিযানে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৫:৫৯:৪২ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১৮ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানায়যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ সীমান্ত হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চুনারুঘাট-সাতছড়ি সড়কে তেলিয়াপাড়া নামক এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। পরবর্তীতে রাত আনুমানিক ৩ টার সময়ে ০১টি বালুভর্তি ট্রাক আসতে দেখে ট্রাকটি থামিয়ে তল্লাশী করে বালি ভর্তি ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৮ লক্ষ টাকা।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

আরও খবর

Sponsered content