উদ্ভাবন

দৈনিক ভোরের ডাক পত্রিকার উদ্যেগে ফেনীতে বিপনন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ১২:০৪:০৪ প্রিন্ট সংস্করণ

সাইফুল আলম হিরন, জেলা প্রতিনিধি, ফেনী :

দৈনিক ভোরের ডাক পত্রিকার উদ্যেগে ফেনীতে পত্রিকা বিপনন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
৮ জানুয়ারি বিকেলে ফেনী প্রেসক্লাবে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর হোসেন মীরুর সভাপতিত্বে, দৈনিক ভোরের ডাক ফেনী জেলা সংবাদদাতা ইলিয়াছ সুমনের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ,এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সামছুল হক , জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদু রহিম, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ডেইলি স্টার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, পিআরপির চেয়ারম্যান তারিকুল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন , সংগ্রামের প্রতিনিধি একেএম আবদু রহিম, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইয়াসিন আরাফাত রুবেল, সাধারন সম্পাদক দুলাল তালুকদার, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহা জালাল ভূইয়া,সাধারণ সম্পাদক সোলেমান হাজারী ডালিম, স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, জেলা কেমিস্ট এন্ড ডাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, বন্ধুরবন্ধন ফেনীর সভাপতি তাজ উদ্দিন পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন ভূইয়া, দৈনিক আমার দেশ প্রতিনিধি এম ইউছুপ আলী, দিপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এম এ জাপর, দৈনিক ফেনীর সময় বর্তা সম্পাদক আলী হায়দার মানিক, ইত্তেফাক প্রতিনিধি হাবিব মিয়াজী,প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম, মোহনা টিভি প্রতিনিধি সুরঞ্জিত নাগ, কালবেলা মিজানুর রহমান, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদু রহিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, দাগনভূঞা সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন, আমার সংবাদ মিজানুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০ জন পত্রিকা বিপনন কর্মীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content