বরিশাল

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ অতিতের সব গুনা মাফ করে দিতে পারে, জামায়েত প্রার্থী ড. ফয়জুল হক

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১০:৫১:১০ প্রিন্ট সংস্করণ

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী:

জান্নাতে যাওয়ার জন্য এবার বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ গুনা মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।

রাজাপুরে এক নির্বাচনি উঠান বৈঠকে বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি এ কথা বলেন। নির্বাচনী উঠান বৈঠকটিন তারই (Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh) নামে ফেসবুক পেইজ লাইভে প্রচার করা হয়। তার এই বিতর্কিত বক্তব্য প্রচারের পরে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে এবং নানা ফেসবুক আইডিতে এ বক্তব্য শেয়ার ও ডাউনলোড করে আপলোট এর মাধ্যমে নানা মন্তব্যে ট্রল হচ্ছে ।

ঐ নির্বাচন উঠান বৈঠকে ড. ফয়জুল হক বলেন, আপনারা দৈনিক ৫/১০টা বিড়ি যে দোকান থেকে খাবেন, ওই দোকানে গিয়ে বিড়ি অর্ডার দেবেন আর সঙ্গে বলবেন দেশের অবস্থা দেখছো দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না।

পুরুষ ভোটার ও সমর্থকদের জন্য পরামর্শ দিয়ে ফয়জুল হক বলেন, এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। আর বলবেন খবর তো দেখি সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার। এটা বলার পরে আশেপাশে আরও ৫/১০ জনও আপনাদের সঙ্গে একই কথা বলবে।

নারীদেরকে নিয়ে তিনি বলেন, নির্বাচনের রাতে ঘুমাবেন না। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ রাত ১২টা পর্যন্ত ঘুমাবেন। এরপর রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবার রান্না করে স্বামীকে আদর যত্ন করে আপনিসহ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। এরপর ভোট গুনে তারপর বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাবেন।

আরও খবর

Sponsered content