ময়মনসিংহ

ছোট সোনামণি খাজা মইনুদ্দিন হাসানের প্রথম জন্মদিন আজ

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১১:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি:

আজ ছোট সোনামণি খাজা মইনুদ্দিন হাসানের প্রথম জন্মদিন। এ উপলক্ষে জামালপুর শহরের মুসলিমাবাদ গ্রামে পরিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। জন্মদিনকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
খাজা মইনুদ্দিন হাসানের পিতা সাংবাদিক মোঃ রাকিব হাসান দৈনিক বাংলাদেশের আলো চ্যানেল এ ওয়ান টিভি,জামালপুর জেলা প্রতিনিধি ও মাতা কনিকা বেগম সন্তানের এই বিশেষ দিনে মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদের একমাত্র সন্তানকে নেক হায়াত দান করেন, সুস্থ ও সবল রাখেন এবং একজন ঈমানদার ও সচ্চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলেন।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ছোট্ট মইনুদ্দিনের জীবন যেন আলোকিত, সুন্দর ও সফল হয় এবং ভবিষ্যতে সে যেন দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে—এটাই তাদের একান্ত প্রত্যাশা।
খাজা মইনুদ্দিন হাসানের প্রথম জন্মদিন উপলক্ষে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকেও দোয়া ও শুভেচ্ছা কামনা করা হয়েছে।

আরও খবর

Sponsered content