প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৭:৫৩:০৫ প্রিন্ট সংস্করণ
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত আলীর নির্বাচনী গণসংযোগ কার্যক্রম জোরালোভাবে এগিয়ে চলেছে। কালিহাতী উপজেলার দেউপুর গ্রাম থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
গণসংযোগকালে তিনি এলাকার শিক্ষা, যোগাযোগ ও নদীভাঙন সমস্যার কথা শোনেন এবং এসব বিষয়ে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে কালিহাতীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও রাস্তাঘাটের উন্নয়ন এবং যমুনা নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তার এসব অঙ্গীকারে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

















