প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৭:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় গত বছর ০৬/১২/২০২৫ খ্রি.(শনিবার) দুপুর আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের কাঞ্চন নদীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে আছে এমন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে উক্ত ঘটনাটি বিভিন্ন সংবাদে ভিত্তিতে জনসাধারণের মধ্যে ছড়িয়ে পরে। এমন সংবাদ পেয়ে ঐদিনই ভিকটিমের আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত লাশটি তার আপন ছোট ভাই মো.শাহজালাল (২৭),পিতা-মৃত আব্দুল মালেক, সাং-বক্তারকান্দি,থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ বলে শনাক্ত করেন। পরবর্তীতে তিনি আরো জানান যে, তার ছোট ভাই পেশায় একজন অটোরিক্সা চালক। অজ্ঞাতনামা আসামীরা তার ছোট ভাইকে হাত পা বেঁধে কাঞ্চন নদীতে ফেলে নৃসংশভাবে হত্যাকরে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা নং-০৫(১২)২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০; দায়ের করেন।
উক্ত ঘটনার মূল রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফিরোজ কবিরের তত্বাবধানে ও গজারিয়ার অফিসার ইনচার্জ ( ওসি) ও এসআই (নিঃ) রুবেল সিকদারের নেতৃত্বে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস টিম উক্ত মামলার তদন্তে নেমে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় তথ্য উপাত্তের ভিত্তিতে গত ০৯/০১/২০২৬ খ্রিঃ তারিখ ( শুক্রবার) সন্ধ্যা আনুমানিক ১৮:০৫ ঘটিকার সময় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন পাঁচগাছিয়া এলাকা থেকে ভিকটিম এর বন্ধু ১. ইব্রাহিম ওরফে সাগর (২৮), পিতা- শুক্কুর আলী, সাং-নতুন বলাকি, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ইব্রাহিম ওরফে সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ কালীন সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপর আসামী ২.ফাহিম (২৪), পিতা-খোরশেদ, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং- দাউদেরখাড়া, ইউপি- জগন্নাথপুর, থানা-কুমিল্লা কোতোয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করতে সক্ষম হয়েছে। একই দিন রাত আনুমানিক ২১:০৫ ঘটিকার সময় গজারিয়া থানাধীন ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ফাহিমকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ছিনতাইকৃত অটোরিক্সাটি ১নং আসামী ইব্রাহীম ওরফে সাগর এর নিকট থেকে ক্রয় করে তিনি তার বাবা খোরশেদকে জীবিকা নির্বাহের জন্য দেন। ফাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী থানাধীন দাউদেরখাড়া সাকিনস্থ তার নিজ বাড়ী থেকে অটোরিক্সাটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

















