প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৭:১৫:২৯ প্রিন্ট সংস্করণ
মামুন বিল্লাহ কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

তিন বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা আপসহীন নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী পার্ক ময়দানে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ,এম রহমতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ন আহবায়ক প্রফেসর সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুল গফুর ও মাওলানা আব্দুর রহমান এবং হাফেজ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন জীবন বাজি রেখে জেল জুলুম কে উপেক্ষা করে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপসহীন নেত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। শত বাধা-বিপত্তি উপেক্ষা করে তিনি দেশ ছেড়ে, দেশের মাতৃভূমি ছেড়ে কোথাও যাননি। দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। প্রেসিডেন্ট শহীদ জিয়ার হাতে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত দেশক এবং জনগণকে ভালোবেসে গেছেন। অনুষ্ঠানের বিশেষ বক্তা সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ বলেন দলের চেয়ে দেশ বড় তাই দলের আদর্শ ধারণ করে বিএনপির চেয়ারপারসন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামীতে যাহাতে নির্বাচিত হয়ে বিএনপি’র চেয়ারপারসন তারেক জিয়া ক্ষমতায় আসতে পারে। জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু তার বক্তব্যে বলেন বিএনপি একটি অনুভূতি তাই দলের আদর্শ না মেনে যারা লাইনচ্যুত হবে তারা বিএনপি পরিবারের কেউ না। তাই আগামী সংসদ নির্বাচনে দলের আদর্শ মেনে দলের প্রতি আনুগত্য স্বীকার করে ঐক্যবদ্ধভাবে কাজ না করলে তাকে দল থেকে কেন্দ্রের নির্দেশে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।

















