প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১২:১৩:০৯ প্রিন্ট সংস্করণ
লিটন চৌধুরী সাংবাদিক,জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে প্রার্থীতা শুনানি চলাকালে ঢাকা ১৬ আসনে দাখিলকৃত লায়ন আব্দুল কাদের জিলানীর মনোনয়ন অবৈধ ঘোষনা করার প্রেক্ষিতে শুনানী অনুষ্ঠানে সমস্ত কাগজ পত্র যাচাই বাছাই করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তিনি বাংলাদেশ শ্রমজীবী পার্টির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সেখানেই তিনি বর্তমান সরকারের উদ্দেশ্য বলেন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ সুষ্ঠু নিরপেক্ষ একটি গ্রহনযোগ্য নির্বাচন দাবি করে আরও বলেন বাংলাদেশের শ্রমজীবী মানুষসহ সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন, তিনি বিগত জুলাই যোদ্ধায় অংশগ্রহণকারি সকলের সার্বিক কল্যাণ কামনা ও শহীদদের আত্মার শান্তি কামনা করেন, পরিশেষে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতি একটি অবাদ সুষ্ঠু নিরপেক্ষ ভোটার অংশগ্রহনমুলক নির্বাচন অনুষ্ঠানের জন্য উদাত্ত আহ্বান জানান।

















