প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৩:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে গলায় দড়ি দিয়ে ২ সন্তানের জননী আত্মহত্যা করেছে।
আজ ১৪ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আজ সকাল ১১টার দিকে ছাটমাধাই (শুকান দিঘীর পাড়) গ্রামের এনাম আলীর স্ত্রী ২ সন্তানের জননী পরিনা বেগম(৩৫) এর লাশ তার গোয়াল ঘরের তীরের সাথে ঝুলিয়ে থাকতে দেখা যায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ নামায় এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, আত্মহত্যাকারীর বাবার বাড়ির লোকজন ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

















