সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও নির্বাচনী আচরণবিধি প্রতিপাল সংক্রান্ত অবহিতকরণ সভা

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ

সোহেল, শরীয়তপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপাল সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপাল সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহাকরী রির্টানিং অফিসারের প্রতিনিধি চন্দ্র সিনহা, উপজেলা সমবায় অফিসার, সভাপতিত্ব করেন কনেশ্বর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জানাব মোঃ আনিছুর রহমান (বাচ্চু)

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা জরুরি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, তাদের সমর্থক ও রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি সম্পর্কে সম্পূর্ণ সচেতন থেকে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় আরও বলা হয়, ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্বাচনের আগে ও পরে কোনো প্রকার অপপ্রচার, সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

বক্তারা গণভোট সংক্রান্ত বিষয়েও উপস্থিত সবাইকে অবহিত করেন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকতে অনুরোধ জানানো হয়।

আরও খবর

Sponsered content