প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ২:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করে লৌহজং থানা পুলিশ গ্রেপ্তারকৃত যুবকের নাম তৈয়ব মিয়া (২৭)।তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা।
তার পিতার নাম নুরুল হক মিয়া।পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী এ অভিযান জোরদার করা হয়।অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার একটি আভিযানিক দল গোয়ালীমান্দ্রা এলাকার বেইলি ব্রিজের পশ্চিম পাশের সড়কে অবস্থান নেয়।এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তৈয়ব মিয়াকে আটক করা হয়।
আটকের পর পুলিশ তার দেহ তল্লাশি চালায়।তল্লাশিতে তার পরিহিত প্যান্টের পকেট থেকে তিনটি পলিথিনে মোড়ানো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার মোট সংখ্যা ছিল ৫০ পিস।পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।তাকে একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে লৌহজং থানা পুলিশ জানায়,মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ।

















