খেলাধুলা

অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসব

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৮:১৪:১২ প্রিন্ট সংস্করণ

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যশলদিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।শনিবার দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয় মাঠে রীতিমতো আনন্দের জোয়ার বয়ে যায়।সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হয়।

বিরতির পর বিকেল ৪টার দিকে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা।দিনভর এই আয়োজনে কয়েক হাজার শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।ক্রীড়া প্রতিযোগিতায় ১০০,২০০ ও ৪০০ মিটার দৌড়,দীর্ঘলম্ফ,উচ্চলম্ফ,গোলক নিক্ষেপসহ মোট ৮টি ইভেন্টে প্রায় ৪৮টি খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিটি খেলায় শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব।দ্বিতীয় পর্বে অতিথিদের অংশগ্রহণে বালিশ খেলা ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।এ সময় মাঠজুড়ে করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সাবেক সভাপতি গাজী মাহবুবুর রহমান।আরও উপস্থিত ছিলেন পদ্মা সেতু উত্তর থানার সেকেন্ড অফিসার মিঠুন বৌদ্ধ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন কেয়াও অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মিজানুর রহমান খান।

বক্তারা বলেন,ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা,নেতৃত্ব ও সহনশীলতা শেখে বলে তারা মন্তব্য করেন।
শেষপর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

আরও খবর

Sponsered content