খুলনা

শ্যামনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের আদিবাসী মুন্ডা সংলগ্ন মাঠে এ মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়। মোরগ লড়াই শুরুর আগে, মোরগ বাছাই করে জোড় বাঁধা হয় এবং কাতদার কাছ থেকে পায়ে ছুরি বেঁধে দুই পক্ষের মালিক মোরগকে মুখোমুখি ধরে কিছুক্ষণ দেখান, যাতে মোরগ উত্তেজিত হয়। তার পরে শুরু হয় মোরগের লড়াই।ঐতিহ্যবাহী মোরগ লড়াই দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে। মোরগ লড়াই খেলায় অংশ নিতে সাতক্ষীরা, কালীগঞ্জ, দেবহাটা, কয়রা থানাসহ শ্যামনগর উপজেলার
বিভিন্ন এলাকার থেকে প্রতিযোগীরা প্রতিযোগিতা স্থলে মোরগ নিয়ে হাজির হন। স্থানীয় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের উদ্যোগে প্রতিবছর মোরগ লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় এক থেকে দেড় হাজার মোরগ দিনভর জমজমাট লড়াইয়ে মেতে ওঠে। লড়াই ঘিরে মাঠে বসে অস্থায়ী দোকানপাট, খাবার ও খেলনার পসরা, গ্রামীণ মেলার আবহ তৈরি হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক মুন্ডা বলেন, ‘আমি অনেক বছর ধরে এখানে মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করি। লড়াই এর জন্য প্রতিবছর আমরা প্রশিক্ষণ দিয়ে মোরগ পালন করি। দেশের নানা প্রান্তে খেলা হলে আমাদের আমন্ত্রণ জানানো হয়। আমরা এই খেলাকে ধরে রেখেছি। এছাড়াও আমাদের এলাকার অনেকে এখানে এই খেলায় অংশগ্রহণ করতে এসেছে। মোরগ লড়াই আয়োজক কমিটির পঞ্চান্ন মুন্ডা বলেন, ‘আমাদের তিন পুরুষ আগে থেকে এই মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আমরা ধর্মীয় কৃষ্টি কালচার হিসেবে পৌষের শেষ দিনে পৌষ সংক্রান্তি উৎসবের সঙ্গে সাকরাইন উৎসবের অংশ হিসেবে সুদীর্ঘকাল ধরে মোরগ লড়াই প্রতিযোগিতা আয়োজন করে আসছি।

আরও খবর

Sponsered content