অর্থনীতি

পাবনার ভাঙ্গুড়া ভূমি নায়েব এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য এর অভিযোগ

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১০:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের ভূমি অফিসের নায়েব মোঃ ফিরোজ আহমেদ বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা ঘুষ আদায় করছেন ভূমি নায়েব মোঃ ফিরোজ আহমেদ।সরকার ভূমির নামজারির ফি ১১৫০/= টাকা নির্ধারণ করলেও ভূমি নায়েব মোঃ ফিরোজ আহমেদ সর্বনিম্ন ৬০০০/=টাকা নির্ধারণ করে।
কম লেখাপড়া সাধারণ মানুষের কাগজপত্রে ভূল না থাকলেও তিনি ভুল-ভাল বুঝিয়ে দিলপাশারের সুবল ঘোষ এর নিকট ৩৪০০০/= টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগি শ্রী সুবল কুমার ঘোষ। শ্রী সুবল কুমার ঘোষ বলেন আমার নিকট ৩৪০০০/= নগদ টাকা ও ৫ কেজি খাটি গায়ের ঘি নিয়েছে কিন্তু কোন কাজ এবং টাকাও ফেরত দেয়নি। ভুক্তভোগি শ্রী সুবল ঘোষ আরও বলেন ভূমি নায়েব মোঃ ফিরোজ আহমেদ সুবল ঘোষ কে বলেছে বিশ(২০) হাজার সহকারী কমিশনার ভূমির আর চৌদ্দ(১৪) হাজার টাকা তার খরচ। তিনি ভূমিক কর্মকর্তার কাছে আসলে জানতে পারে ভূমিক কর্মকর্তা কে কোন টাকা পয়সা দেয়নি সম্পূর্ণ টাকা ভূমি নায়েব মোঃ ফিরোজ আহমেদ নিজেই আত্মসাৎ করেছে।
ভূমি নায়েব মোঃ ফিরোজ আহমেদ দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করার পর ২ মাস এর মধ্যে শুধু জমির নামজারিতে ঘুষ-বাণিজ্য করেছেন প্রায় ৩/৪ লক্ষ্য টাকা।
এই ভূমি অফিসে তার মাসিক ঘুষ-বাণিজ্যের টাকার পরিমাণ প্রায় ৩-৪ লক্ষ্য টাকা। ভূমি নায়েব মোঃ ফিরোজ আহমেদ এর দিলপাশার ইউনিয়নের কিছু গ্রাম ভিত্তিক নিজস্ব দালাল রাখা আছে বলে অভিযোগ উঠেছে।
সামান্য ভুল থাকলেও জমির মালিকদের কাছ থেকে গ্রাম ভিত্তক দালালের মাধ্যমে নিজে অতিরিক্ত টাকা আদায় করছেন।
যে ব্যক্তি টাকা দিবে না তার কোন কাজই করেন না এবং কাগজপত্র তালাবদ্ধ করে রেখে দেন। ভূমি উন্নয়ন কর গ্রহণে তিনি কয়েক গুণ টাকা নিয়ে থাকেন। এই ভূমি অফিসের চৌকাঠ পেরুলেই ভূমি কর্মকর্তা ফিরোজ আহমেদ নিজের করা আইন মানতে হয়,সেবা নিতে আসা সাধারণ মানুষকে।এসব প্রসঙ্গে নায়েব ফিরোজ বলেন, ‘আমার কাছে টাকা নিয়ে আসছিলো আমি নিয়েছি পড়ে ফেরত দিয়েছি । এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভাঙ্গুড়া উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, নায়েব ফিরোজ বিরুদ্ধে যদি এমন কোন অভিযোগ থাকে, তাহলে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও খবর

Sponsered content