সারাদেশ

ফরিদপুরে ৬ হাজার ৯৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৫:৫১:১০ প্রিন্ট সংস্করণ

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় ৬ হাজার ৯৮৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। ইয়াবার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

(২২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে নগরকান্দার জয়বংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক ব্যবসায়ী হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মোঃ ফাইজুল সরদারের ছেলে মোঃ নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মোঃ বদরুজ্জামানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৩)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content