খুলনা

জামায়াতের আগমন উপলক্ষে যাত্রাপুরে শুভেচ্ছা মিছিল

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ৬:০৮:২৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট জেলা প্রতিনিধি : মোঃ রাকিবুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের কে.বি.কে নির্বাচনী সেন্টারের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, মানবতার ফেরিওয়ালা ডা. শফিকুর রহমান বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার মাঠে আগমন করবেন।

তাঁর আগমনকে স্বাগত জানানো এবং সমাবেশ সফল করার লক্ষ্যে এ শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।

রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মাগরিবের নামাজ বাদ স্থানীয় কে.বি.কে সেন্টারের ওজমানতলা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি সিতালেতলা, সড়িতলা, কে.বি.কে মাঠ, কাইটপাড়া ও বাজুয়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ওজমানতলায় এসে শেষ হয়।

মিছিলজুড়ে
“নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”
,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ”,

“ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ”,

“আমিরে জামায়াতের সমাবেশ সফল হোক”,

“দাঁড়িপাল্লার সমাবেশ সফল হোক”,

“১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন”—

এমন বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর উপজেলার সম্মানিত আমীর ডাক্তার মাওলানা ফেরদৌস আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার দায়িত্বশীল মাসুম বিল্লাহ, যাত্রাপুর ইউনিয়ন আমীর শেখ মুরাদ আলী, ইউনিয়ন সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সদর উত্তর থানা শাখার সভাপতি শেখ মোঃ রেজওয়ানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, এই শুভেচ্ছা মিছিলে বিপুল জনসমাগম প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শাসনের কারণে আমরা ঘর ছাড়তে বাধ্য হয়েছি, কিন্তু দেশ ছাড়িনি। ইসলামী আন্দোলনকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষে সৌরভ দোয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়

আরও খবর

Sponsered content