খুলনা

বাগেরহাট-৩ আসনের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী একসঙ্গে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১:৩০:১৫ প্রিন্ট সংস্করণ

‎ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট

‎আসছে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে বাগেরহাট-৩ সংসদীয় আসনে (মোংলা-রামপাল) ঘের দখল, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল করা হবে বলে অঙ্গীকার করেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী।

‎সোমবার (২৬ জানুয়ারি) পৌর শহরের শ্রমিক সংঘের মাঠে সুশাসনের জন্য নাগরিক, সুজন মোংলা কমিটি আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়েত ইসলামীর মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান ও জেএসডির হাবিব মাস্টার এই অঙ্গীকার করেন।

‎এ সময় অনুষ্ঠানে আসা দলীয় কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বলেন, গণতন্ত্র উত্তরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই।

‎‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ মোংলার সভাপতি ফ্রান্সিস হালদার। সঞ্চালনা দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক । অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে তাদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। এরপরে জনগণের পক্ষ থেকে প্রার্থীদেরকে প্রশ্ন করা হয় এবং প্রার্থীরা উত্তর দেন। অনুষ্ঠানে প্রার্থীরা সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।

‎পরে নাগরিক দায়িত্ব হিসেবে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের জন্য ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।

আরও খবর

Sponsered content

ফকিরহাটে শামীম মোটরসে সন্ত্রাসী হামলা: ছুরি-কোপে আহত ব্যবসায়ী রবি, লুট ২ লাখ ২০ হাজার টাকা

পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত খান সেলিম রহমান

কালজয়ী কাব্য’ গ্রন্থ পেলেন অ্যাডভোকেট মুহাম্মদ  দিদারুল আলম, লেখকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

পিআর নির্বাচন দেয়ার কথা বলে নির্বাচন বানচাল ও পেচানোর পায়তারা করছে একটি কুচক্রী মহল, মাহবুবুর রহমান

খুলনা রেঞ্জ পুলিশের সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মহোদয় কর্তৃক কুষ্টিয়া জেলাধীন কুমারখালী থানা দ্বি-বার্ষিক পরিদর্শনঃ

মিয়ানমারকে আরও চাপ দিন, আন্তর্জাতিক সম্প্রদায়কে পররাষ্ট্রমন্ত্রী