প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১:৩৯:০৪ প্রিন্ট সংস্করণ
এ, টি, এম, হুমায়ুন কাদির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল উপজেলায় আসন্ন নির্বাচনে নিজের হাটল্যান্ডেই চাচী–ভাতিজার মুখোমুখি লড়াই এলাকায় উত্তাপ সৃষ্টি করেছে। উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৬৪১ জন।
চাচী প্রার্থী হাসিনা খান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন। শুরুতে তার পক্ষে বিএনপির চারজন বিদ্রোহী প্রার্থী সক্রিয় ছিলেন, তবে ভোটের মাঠ যতই ঘনাচ্ছে, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা দলীয় প্রার্থী ও ধানের শীষের দিকে ঝুঁকছেন।
ভাতিজা প্রার্থী ইয়াসের খান চৌধুরী, সাবেক এমপি খুররম খান চৌধুরীর বড় ভাই সাবেক এমপি আনোয়ার হোসেন খান চৌধুরীর ছেলে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার পক্ষে তৃণমূল বিএনপি ও দলীয় নেতাকর্মীরা গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে প্রচারণা জোরদার করেছেন।
চাচীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ কাজে লাগাতে অ্যাডভোকেট আনারুল ইসলাম চান ফুলকপি সমর্থিত বাংলাদেশ এলডিবি পার্টি কিছুটা প্রভাব বিস্তার করতে চেষ্টা করছেন।
অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীরা নাঙ্গল প্রতীকে হাসমত মাহমুদ ও হাত-পাখার প্রতিকে সাইদুর রহমান অংশগ্রহণ করছেন। তবে তাদের সমর্থন ভোটারের মধ্যে তেমন সাড়া পাচ্ছে না।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইতিহাস, ভোটার সংখ্যা ও শেষ মুহূর্তের জনমত মিলিয়ে এবার ধানের শীষ প্রতীকের পাল্লাই ভারী হতে পারে। চাচী–ভাতিজার প্রতিদ্বন্দ্বিতা এবং প্রধান দলের অনুপস্থিতি নির্বাচনী মাঠকে উত্তপ্ত ও আলোচনামুখর রাখছে।

















