প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৫৭:৫৮ প্রিন্ট সংস্করণ
ষ্টাফরির্পোটারঃ ইলিয়াস আলী মাসুক

ভাষার কবিতা আবৃত্তি করে চট্টগ্রামের বহুল আলোচিত পাঠক নন্দিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর রজত জয়ন্তীতে সাড়া ফেলেছেন দুই বাংলার জনপ্রিয় লেখক,কথাসাহিত্যিক, আবৃত্তিকার শাম্মী তুলতুল। দৈনিক সাঙ্গু ২৫ বছরে পা দিল ১লা ফেব্রুয়ারিতে। এই উপলক্ষ্যে সাতদিনব্যপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাঙ্গুর নিজ অফিস কার্যালয়ে।
সর্বশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মাঠ প্রাঙ্গনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান।এই প্রগ্রামে তুলতুল ভাষার মাসের কবিতা “ফেব্রুয়ারির কান্না” কবিতাটি আবৃত্তি করে সবার নজর কেড়েছেন এবং প্রশংসা কুড়িয়েছেন। ২৬ জানুয়ারি ২০২৬ সাঙ্গুর একজন নিয়মিত লেখক হিসেবে সম্মাননাও দেওয়া হয় শাম্মী তুলতুলকে, তার ধারালো দেখনি দিয়ে মন জয় করে নিয়েছে দুই বাংলার মানুষদের মাঝে ।
উল্লেখ্য শাম্মী তুলতুল দুই বাংলার জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক,আবৃত্তিকারহিসাবে তিনি বাংলাদেশের জাতীয় পত্রিকায় লিখছেন। আর আবৃত্তি করছেন ছোটবেলা থেকেই।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত/ বাংলাদেশ মিলিয়ে ১৬ টি।

















