খুলনা

যশোরের শার্শা এলাকায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আহত

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

যশোরের শার্শা উপজেলার লাউতরা এলাকায় ট্রাকের ধাক্কায় ইয়ার আলী (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত ইয়ার আলী বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ইয়ার আলী বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ধলদার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শার্শা থানাধীন লাউতারা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পরিবারের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।

আরও খবর

Sponsered content