প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১২:২৯:৫৯ প্রিন্ট সংস্করণ
এনামুল হক ছোটন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা সমাজসেবা কার্যালয় এর সম্মেলন কক্ষে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় আর্থ-সামাজিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছেে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম। ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক রাজু আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয় এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এসময় বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে তাদের মূলধারার সমাজে সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। এ সময় সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সহ ময়মনসিংহে হিজড়া জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।

















