সারাদেশ

সদরপুরে টাইফয়েড টিকাদান শুরু

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ১১:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

কবির হোসাইন, সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে প্রথমবারের মত টাইফয়েড টিকাদান শুরু হয়েছে। মাসব্যাপী বয়সভিত্তিক এই টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এবং সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শ্যাম সুন্দর সাহা, ডা. সৌরভ চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী, টিকা গ্রহণে অপেক্ষমান শিশু ও তাদের অভিভাবক এবং গণমাধ্যম কর্মী।

সারাদেশের ন্যায় সদরপুরেও ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ছাত্র-ছাত্রী টার্গেট ৩৫ হাজার ১৭৯ জন এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর স্কুল বহির্ভূত ৮ মাস থেকে ১৪ বছর পর্যন্ত ছেলে মেয়ের টার্গেট ১৯২৮৩ জনকে টিকা দেয়া হবে।

সদরপুর উপজেলায় ২৯৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে টিকাদান ক্যাম্পেইন সেবা পাবে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content