প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৬ , ১০:৩৭:০৫ প্রিন্ট সংস্করণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের সলঙ্গায় পিলারের সাথে ধাক্কা লেগে আব্দুল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিহত যুবক আব্দুল্লাহ সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা ৫ -৩০ মিনিটের দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সলঙ্গা থানাধীন পাঁচলিয়া নামক স্থানে পিলারের সাথে মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ মারাত্মকভাবে মাথায় আঘাত পান আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আজ ২য় জানুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই যুবক। নিহত যুবক সলঙ্গা থানার লাঙ্গলমোড়া উত্তর পাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মুঠোফোনে জানান, দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে জানানো হয়নি আজকে জানতে পেরেছি।
মোটরসাইকেলের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল আরোহী সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

















