প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ১২:৩৪:৪৬ প্রিন্ট সংস্করণ
সাভার আশুলিয়া প্রতিনিধী, শরিফ মিয়া

সাভারে দ্রতগামী একটি কভার্ড ভ্যানের চাপায় আব্দুর রহমান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় ঢাকামুখী লেনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার ময়নাল হকের ছেলে। অন্যদিকে ঘাতক কাভার্ডভ্যানটি সাভারের হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানা একেএইচ গার্মেন্টসের পন্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে শিমুলতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুর রহমান। এসময় একেএইচ গার্মেন্টসের একটি দ্রুতগামী কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বৃদ্ধ পথচারী আব্দুর রহমানকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

















