সারাদেশ

আমার ঘর,আমার প্রতিবেশী’স্লোগানে কুমারভোগে বিএনপির ঘরোয়া নির্বাচনী প্রস্তুতি

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৬ , ১২:১২:৩১ প্রিন্ট সংস্করণ

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরালো হয়ে উঠেছে। আমার ঘর,আমার প্রতিবেশী’এই ব্যতিক্রমধর্মী স্লোগানকে সামনে রেখে বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় চন্দ্রের বাড়ি বাজারের আলহাজ্ব বজলুর রহমান সুপারমার্কেটে আয়োজিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহবুব আলম টিটু,যুগ্ম আহ্বায়ক লৌহজং থানা যুবদল এবং সাধারণ সম্পাদক কুমারভোগ ইউনিয়ন যুবদল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি দাবি করেন,আন্দোলনের মধ্য দিয়ে দেশের সংকটময় সময় অতিক্রম করে গণতন্ত্র পুনরুদ্ধারে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।মাহবুব আলম টিটু বলেন, এবারের নির্বাচনে আমরা ঘর থেকে প্রচারণা শুরু করব। ইসলামে ৪০ ঘর পর্যন্ত প্রতিবেশী-এই ধারণাকে সামনে রেখেই আমাদের স্লোগান‘আমার ঘর,আমার প্রতিবেশী’।

তিনি আরও বলেন,প্রত্যেক নেতা-কর্মী নিজ নিজ প্রতিবেশীকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন এবং ভোটকেন্দ্রে সহযোগিতা নিশ্চিত করবেন।
সভায় উপস্থিত ছিলেন আবুল হোসেন দেওয়ান,মান্নান খান,মন্টু খান,দাদন দড়ি,লুৎফর শিকদার,দেলোয়ার বেপারী,রফিক মাতবর,লিটা বেগম,মোহাম্মদ জাকির ও মোহাম্মদ আলমগীর হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় নির্বাচনী কৌশল,ঘরোয়া প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেতৃবৃন্দের মতে,এই স্লোগানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ আরও শক্তিশালী হবে।সভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।স্থানীয় রাজনীতিতে এই উদ্যোগ নতুন গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content