প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ৯:১৪:৩৮ প্রিন্ট সংস্করণ
সোহেল, শরীয়তপুর

শরীয়তপুর ডামুড্যা অবৈধভাবে মাটি কাটা রোধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে চারজনকে কারাদন্ড দেয় জেলা প্রশাসন।
সোমবার (১২ জানুয়ারি) ভোরে ডামুড্যা উপজেলার পশ্চিম আদাসন, চর শিধলকুড়া ও বেতমোড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসনের টিম।
কারাদন্ড ব্যক্তিদের মধ্যে সোহেল রানাকে এক মাস, সাগরকে দু’মাস, ইব্রাহিমকে দু’মাস ও সাখাওয়াত কে দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মো: সালাহউদ্দিন আইয়ূবী জানায়, অবৈধভাবে মাটি কাটা রোধে ডামুড্যা উপজেলার কয়েকটি এলাকা থেকে অভিযান চালিয়ে চারজনকে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যা
হত থাকবে।

















