প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৩:৪৫:১০ প্রিন্ট সংস্করণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে চাকুরী দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করায় প্রতারক দম্পত্তির স্ত্রীকে তিন বছর এবং স্বামীকে দের বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কুড়িগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া ১২ জানুয়ারি সোমবার জনাকীর্ণ আদালতে উক্ত রায় প্রদান করেন। সেই সাথে উক্ত দম্পতিকে ৫ হাজার টাকা অর্থ দ্বন্ডেরও আদেশ প্রদান করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার রামদাস ধনীরাম সরদার পাড়ার বাসিন্দা আব্দুর রশিদ ও আফরোজা বেগম দম্পতি সরকারি চাকুরী করার সুবাদে উপজেলার স্কুল শিক্ষক আব্দুল মালেক মাষ্টার এর নিকট থেকে তার আপন জামাতাকে খাদ্য অধিদপ্তরে চাকুরী নিয়ে দেবার কথা বলে ১৪ লক্ষ টাকা নেয়, টাকা নিয়ে দীর্ঘদিন অতিবাহিত করে চাকুরী না দিয়ে টালবাহানা করতে থাকে।
এমতবস্থায় স্কুল শিক্ষক আব্দুল মালেক উপায় না পেয়ে বিগত ৯/৪/২৩ ইং তারিখে কুড়িগ্রাম আদালতে হাজির হয়ে উক্ত প্রতারক দম্পতির বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ২৯৩/২৩ (উলি) মামলাটি ২ বছরের অধীক সময় চলার পর কুড়িগ্রামের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাইজু মিয়া গত ১২/১/২৬ ইং তারিখ সোমবার জনাকীর্ণ আদালতে উক্ত প্রতারক দম্পতির স্ত্রী আফরোজা বেগমকে তিন বছর এবং স্বামী আব্দুর রশিদকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে সেই সাথে উক্ত দম্পতিকে ৫ হাজার টাকা অর্থ দ্বন্ডেরও আদেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, আফরোজা বেগম উলিপুর উপজেলার গুনাই গাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন স্বাস্থ্যকর্মী এবং তার স্বামী আব্দুর রশিদ ঢাকা ওয়াসায় এমপিও পদে কর্মরত আছেন, তাহার আইডি নং ১৭২৯। খোঁজ নিয়ে আরও জানা যায়, উক্ত প্রতারক দম্পতি উলিপুর উপজেলার অনেকের নিকট হতে চাকুরী দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এ বিষয়ে ইতিপূর্বেও তাদের নামে দুটি মামলা দায়ের হয়েছিল যাতে তারা সাজাও ভোগ করেন।

















