প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ১০:৪৮:৫০ প্রিন্ট সংস্করণ
মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে , মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে র্যাব-১৩ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায়
১৬ জানুয়ারী দিবাগত মধ্য রাতে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান চালিয়ে একজন মাদক কারবারি নারীকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত মাদক কারবারী নারীর দেয়া তথ্য মতে তার ঘরের খাটের নিচে ২টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৩১১বোতল ESKuf ৯৮ বোতল ফেনসিডিল ১৩৩ বোতল ফেয়ারডিলসহ সর্বমোট ৫৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য সহ মাদক কারবারী নারিকে হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারি লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক দুলালী মহিষতুলী গ্রামের মোঃ সমির উদ্দিন (সমু’র) স্ত্রী মোছাঃ আয়না বেগম (৪০)।
প্রাথমিকভাবে জানা যায় দীর্ঘদিন ধরে গ্রেফতার কৃত নারী ও তার স্বামী সমির উদ্দিন( সমু) লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় অভিনব কৌশলে মাদক কারবারিদের কাছে ক্রয় বিক্রয় ও করে আসছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত নারী মাদক কারবারি আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

















