প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ২:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হলো ধানের শীষের বিশাল শো-ডাউনের মাধ্যমে।
বৃহস্পতিবার কুমারভোগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই মাওয়া চৌরাস্তা এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।
দুপুরের দিকে মাওয়া চৌরাস্তা থেকে একটি বিশাল মিছিল বের হয়।মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও একাধিক ওয়ার্ড প্রদক্ষিণ করে।পথে পথেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।হাতে ধানের শীষ প্রতীক নিয়ে নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।
মিছিলটি শেষ হয় শিমুলিয়া বাজারে গিয়ে।
এ সময় সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।মিছিল শেষে শিমুলিয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা মুন্সিগঞ্জ-২ (লৌহজং–টংগিবাড়ী) আসনের কথা তুলে ধরেন।
তাঁরা বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষে ভোট চান।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।তাঁরা আরও বলেন,আগামীর নেতৃত্বে বিএনপিকেই প্রয়োজন।
সমাবেশের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।এই শো-ডাউনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও।

















