প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৩৪:৫৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ থেকে ষ্টাফরির্পোটারঃইলিয়াস আলী মাসুক

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বিকাল ৩ টায় হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোছাঃ ইয়াছমিন খাতুন।
তিনি বলেন জেলায় সংসদীয় চার আসনে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬৪৭টি, প্রতিটি ভোট কেন্দ্রে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০৩টি। পাশাপাশি রয়েছে চারটি পোস্টাল ভোটকেন্দ্র। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারটি আসনে দায়িত্ব পালন করবেন মোট ২৬৭ জন পুলিশ প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার ও দুই জন পুলিশ সদস্য থাকবেন এরইমধ্যে এবারের নির্বাচনে দুই জন অস্ত্রধারী পুলিশ ও একজন অস্ত্রধারী আনসার সেকসন কমান্ডার থাকবেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দেয়ার জন্য।দুইজন অস্ত্রধারী সহকারী সেকসন কমান্ডার আনসার থাকবেন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে, ছয় জন সদ্স্য ও চার জন মহিলা আনসার সহ প্রতিটি কেন্দ্রে মোট ১৫ জন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হবে। এছাড়াও নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বিবেচনায় রেখে বাড়তি নিরাপত্তা থাকবে। এছাড়া নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত জেলায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন।
তিনি আরোও বলেন পুলিশ প্রশাসনের এসব নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হবিগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

















