প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৫১:৫৬ প্রিন্ট সংস্করণ
বাগেরহাট জেলা প্রতিনিধি:মোঃ রাকিবুল ইসলাম

সারা দেশে চলমান নির্বাচনী সহিংসতার প্রভাব বাগেরহাটেও পড়েছে। বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জামায়াতের চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।
স্থানীয় জামায়াতের এক নেতা অভিযোগ করেন, তারা নির্বাচনী পাহারার উদ্দেশ্যে বাজারে প্রবেশ করলে লিটু মেম্বারের নেতৃত্বে বিএনপির কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়েছে এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—লিটু মেম্বার (বারুইপাড়া), সেলিম (পিতা: কামেল শেখ), সাকিব, সেলিমের ভাইপো রাজ এবং শাহা (পিতা: সুলতান মোল্লা)। অভিযোগকারীরা দাবি করেন, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

















