শিক্ষা

বড়লেখায় শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘চলো স্কুলে যাই ‘ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৪:৩৩ প্রিন্ট সংস্করণ

অজিত রবিদাস, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জিতে শুক্রবার মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ‘চলো স্কুলে যায়’ ক্যাম্পেইন ও রেলি উদযাপিত হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ চা বাগান ও পাহাড়ি সমতলের সুবিধা বঞ্চিত শিশু ও যুবক-যুবতীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করছে।

প্রকল্প সভাপতি প্রবিনসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক রিতা সুছিয়াং সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন নিউ সমনবাগ চা বাগানের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সঞ্জয় সাঁওতাল, দক্ষিণ ভাগ মেরিট কেয়ার একাডেমির শিক্ষক প্রভাস সিংহা, নিউ সমনবাগ চা বাগানের হাসপাতালের ড্রেসার বকুল বাউরি,

এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের সমাজ কর্মী রাজু খংলা, শিশু সমাজ কর্মী হেমসন ধার প্রমুখ।

আরও খবর

Sponsered content