তথ্যকণিকা

ফুলবাড়ীয়ায় অটোর ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৫:০৯ প্রিন্ট সংস্করণ

এস এ হাসিব(ফুলবাড়ীয়া) ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ আয়েশার মোড় এলাকায় ব্যাটারিচালিত অটোর সঙ্গে দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মুবিন (৯) স্থানীয় বড়িরা পাড়া এলাকার হায়দার আলীর ছেলে এবং কালাদহ ক্বওমী মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের কেশরগঞ্জ–পাটিরা সড়কে সাইকেল চালানো শিখছিল মুবিন। এ সময় কেশরগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে তার সংঘর্ষ হয়। দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content