চিত্র বিচিত্র

ফেনীতে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২

  স্টাফ রিপোর্টার: ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:২২:৪৫ প্রিন্ট সংস্করণ

ফেনী সদর মডেল থানাধীন ফেনী পৌরসভাস্থ মহিপাল সাকিনে হানিফ বাস টিকেট কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চট্টগ্রাম হতে ঢাকাগামী ইউনাইটেড ট্রাভেলস নামীয় বড় বাস (রেজি নং-ঢাকা মেট্রো-ব-১৩-১৪৬৯) তল্লাশী করে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন-কে আটক করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৯/০২/২০২৩) ইং তারিখ দুপুরে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটক ব্যক্তিরা হলো:  কক্সবাজার জেলা, টেকনাফ থানা,গৈয়মতলী,কলাতলী মো: আব্দুল্লাহ ছেলে সেলিম (১৮) ও  মৃত মো হাবিব উল্লাহ মেয়ে ফাতেমা খাতুন (১৮)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ জনাব সদীপ কুমার দাশ পিপিএম (বার) জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল
সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন-কে আটক করা হয়।  এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।

আরও খবর

Sponsered content