খুলনা

ডুমুরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ৩:২৭:০১ প্রিন্ট সংস্করণ

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধক ও প্রধান অতিথিবৃন্দ উদ্বোধন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুকুল এবং সাংবাদিক মোঃ সাব্বির হুসাইন ডালিম।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ), সংগঠনিক সম্পাদক মোঃ ফায়সাল আজিজ, রক্ত বিষয়ক সম্পাদক মোঃ আল ইমরান শেখ, সিনিয়র এডমিন বৃষ্টি খাতুন সহ, সদস্য নাঈম ইসলাম, মোঃ সোহাগ শেখ, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক মিথুন চক্রবর্তী, রাসেল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বহু সাধারণ মানুষ।সভাপতির বক্তব্য প্রতিষ্ঠাতা সভাপতি এম এম টিপু সুলতান তাঁর বক্তব্যে বলেন— “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি হলেও গাছ লাগানো। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি কার্যক্রম নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সুন্দর জীবন উপহার দেওয়ার অঙ্গীকার।”

ফাউন্ডেশনের লক্ষ্য ও অঙ্গীকার স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান“মানবতা ছড়িয়ে যাক অন্তর থেকে অন্তরে”—এই মূলমন্ত্রে কাজ করে যাচ্ছে সংগঠনটি। রক্তদান কার্যক্রমের পাশাপাশি সমাজসেবা, জনসচেতনতা ও পরিবেশ রক্ষার মতো ইতিবাচক উদ্যোগেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখছে।

ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা জানা যায়, এই কর্মসূচির আওতায় পুরো ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন ফলজ, ও বনজ গাছ রোপণ করা হবে। এতে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা হবে না, বরং মানুষের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা জাগ্রত হবে।

স্থানীয়রা বলেন, স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সবুজ দেশ, সুস্থ আগামী—গাছ লাগান, জীবন বাঁচান।

আরও খবর

Sponsered content