প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১২:৪৫:২৬ প্রিন্ট সংস্করণ
তানোর প্রতিনিধিঃ

রাজশাহী তানোরে ক্রয়কৃত জায়গা মন্দিরের নামে দখল নিতে মরিয়া হয়ে পড়েছে প্রভাবশালীরা বলেঅভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জায়গার মালিক উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির আব্দীপুর গ্রামের দিনেশ চন্দ্র বাদি হয়ে একই গ্রামের ও আমিরপুর গ্রামের আটজনের নাম উল্লেখ করে শনিবার বিকেলের দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে আশঙ্কা প্রতিবেশীদের।
শনিবার বিকেলের দিকে সরেজমিনে দেখা যায়, কামারগাঁ কচুয়া রাস্তার পূর্ব দিকে আব্দীপুর গ্রাম। গ্রামের মধ্যে উজলা কুড়ি। উজলা কুড়ির দক্ষিণে ছিল মন্দির। কিন্তু গ্রামের হলদার ও বৈরাগী বংশের দ্বন্দ্বের কারনে বিগত তিন বছর আগে উজলা কুড়ির দক্ষিণ দিকের মন্দির থেকে আসবাবপত্র নিয়ে উজলা কুড়ির উত্তরে দিকে মন্দির করে ধর্মীয় কাজ করছে হলদার বংশের লোকজনরা।
হলদার বংশের উজলা কুড়ির উত্তর দিকের মন্দিরের সভাপতি গোউর চন্দ্র প্রামানিক জানান, বিগত তিন বছর আগে সবাই একসাথে ধর্মীয় কাজ করা হত। পরে ছোট খাটো বিষয় কে কেন্দ্র করে হলদার ও বৈরাগী বংশের দ্বন্দ্ব ফাসাদ হয়। একারনে মন্দির ভেঙে নতুন ভাবে করা হয়। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি পুরাতন মন্দিরের জায়গা বিক্রি হয়েছে। কাগজপত্র দেখতে চাইলে দেখায় না। একারনে সবাই মিলে পূর্বের মন্দির বা জায়গার মালিক দিনেশের ক্রয় করা জায়গার উপরে টিন উচ্ছেদ করে মন্দির হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপরও জায়গাটি বিক্রি হয়ে থাকলে ছেড়ে দিতে হবে। তিন বছর আগে মন্দির ছিল তাহলে এতদিন পর দখল করলেন কেন জানতে চাইলে সভাপতি সহ হলদার বংশের লোকজনরা জানান মন্দির কখনো বিক্রি হয় না। আমরা এখানেই ধর্মীয় কাজ করব। আজ জন্মাষ্টমী পূজা আছে পালন করা হবে।
পুরাতন মন্দির কমিটির সভাপতি মাস্টার নারায়ন চন্দ্র দাস জানান, বিগত তিন বছর আগে সবাই মিলে একসাথে ধর্মীয় কাজ করা হত। কিন্তু হলদার বংশের লোকজন সংখ্যায় বেশি থাকার কারনে তারা মন্দির ভেঙে অন্যত্র নিয়ে যায়। একারনে জায়গার মালিক বিক্রি করে দেন। তিন বছর ধরে সেখানে কোন মন্দির নেই। টিন দিয়ে ঘিরে গরু ছাগল লালন পালন করে আসছিল দিনেশ। কিন্তু শনিবার সকালের দিকে হঠাৎ তারা চর দখলের মত জবর দখল করেছে।
দিনেশ অভিযোগে উল্লেখ করেন, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির আব্দীপুর মৌজায় আরএস ৬৩ নম্বর খতিয়ানে আরএস ১৮০ নম্বর দাগে ৫ শতাংশ ভিটে মাটি বিগত প্রায় তিন বছর আগে ক্রয় করে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছি। এঅবস্থায় গত শনিবার সকাল প্রায় ১১ টার দিকে আব্দীপুর গ্রামের আনন্দ, দুলাল, দিপক ও আমীরপুর গ্রামের প্রদীপ, হিরেন, শুশান্ত, অমিত, স্বাধীনসহ আরো অনেকে লাঠি সোঠা দিয়ে টিনের বেড়া গাছ পালা কেটে সাবাড় করে জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে পড়েছেন।
তবে অভিযুক্ত হলদার বংশের মন্দির কমিটির সভাপতি সহ তাদের দাবি, জায়গার সঠিক কাগজপত্র দেখাতে হবে এবং মন্দিরের জায়গা কিভাবে বিক্রি হয় সেটাও জানাতে হবে। তাছাড়া আমরা দখল ছাড়বনা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















