প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৫:২৯:০৪ প্রিন্ট সংস্করণ
আব্দুল লতিফ ভ্রাম্যমান রিপোর্টারঃ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো :সোহেল রানা
রোববার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ ওসির হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন।
চলতি বছরের জুলাই মাসের কর্মসম্পাদন মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, নাশকতা ঠেকানো, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নালিতাবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওসি সোহেল রানাকে তার সম্পাদিত কর্ম বিবেচনা করে পয়েন্টের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল ইন্সপেক্টর (তদন্ত), সিআইডি ও পিবিআই এর প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় আরও পুরস্কৃত হন নালিতাবাড়ী থানার এসআই নুরুল আমিন (শ্রেষ্ঠ এসআই) এবং এএসআই মোঃ উমর ফারুক (শ্রেষ্ঠ মোবাইল উদ্ধারকারী কর্মকর্তা)।
শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি সোহেল রানা বলেন, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিশ্রমে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।











