আইটি বিশ্ব

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব নিযুক্ত হলেন রামগড়ের কৃতি সন্তান হাসনাত মোর্শেদ ভূইয়া

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ

মো:মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

‎খাগড়াছড়ির রামগড় উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের সন্তান ও মেধাবী প্রশাসনিক কর্মকর্তা হাসনাত মোর্শেদ ভূইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এ আদেশ জারী করা হয়।

সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামগড়ের সর্বস্তরের মানুষ।

‎​হাসনাত মোর্শেদ ভূইয়া তার বর্ণাঢ্য কর্মজীবনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এতো দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত ছিলেন। তার এই সাফল্যে রামগড় উপজেলা তথা পুরো খাগড়াছড়ি জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে।

স্থানীয়রা আশা করেন, তিনি তার নতুন দায়িত্বে বরাবরের মতোই নিষ্ঠা ও সততার সাথে দেশের সেবা করে যাবেন।

আরও খবর

Sponsered content