নাগরিক সংবাদ

শান্তিপুরে অবৈধভাবে বালু উত্তোলন; ৫ জনকে কারাদণ্ড

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৪:১৮:১৯ প্রিন্ট সংস্করণ

তাহিরপুর প্রতিনিধি, (সুনামগঞ্জ)

‎সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার শাখা নদী শান্তিপুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কালে মোবাইল কোর্ট অভিযানে বালু বুঝাই নৌকাসহ ৫ জনকে আটক করেছে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রতি জনকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ড প্রদান করে।
‎দদন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল লতিফ ছেলে ফজর আলী(৫০), আমবাড়ি গ্রামের আলকাজ মিয়ার ছেলে আব্দুর রশিদ(৩১), একই ইউনিয়নের হলহলিয়া(চরগাও) গ্রামের আব্দুল হাই এর ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান(২২), একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম(২৮)।

‎আজ ২৭ আগস্ট বুধবার দুপুরে তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু থানা পুলিশকে সঙ্গে নিয়ে শান্তিপুর নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা বুঝাই করা কালে বালু বুঝাই নৌকাসহ ৫ জনকে আটক করে। এসময় অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা অবস্থায় আরেকজনকে একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ৫০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

‎এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু বলেন, তাহিরপুরের যেকোনো নদী বা ছড়া থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও বিক্রি বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content