প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৫ , ১:০৭:৫২ প্রিন্ট সংস্করণ
সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী করেছে সদরপুর উপজেলা বিএনপি । র্যালীর নেতৃত্ব দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুল।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে সদরপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও ব্যান্ড পার্টিসহ অংশগ্রহণ করে।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে শহিদুল ইসলাম বাবুল বলেন, ৪৭ বছরে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রের কাছে জাতীয়তাবাদী শক্তি মাথা নত করে নাই। আগামীতেও কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। ইন্টেরিম সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তহি প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।
র্যালীতে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেছুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক আবু সাইদসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন

















