প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ
এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি জোনের আয়োজনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর-২০২৫ খ্রি. বুধবার বেলা ১২ টায় সিন্দুকছড়ি জোন সদরে মাল্টিপারপাস শেডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন কমান্ডার বিএ- ৭৫১৪ লে. কর্ণেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি’র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, মানিকছড়ি উপজেলা অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সাথোয়াইপ্রু মারমা, গুইমারা উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক এনাম, গুইমারা উপজেলা ইসলামী আন্দোলন’র সভাপতি মো. মাগফার, মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. শাহ আলম, মানিকছড়ি থানার ওসি, মাহমুদুল হাসান, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, গচ্ছাবিল আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো. দেওয়ান মাতাব্বর, বন বিভাগের প্রতিনিধি, মানিকছড়ি ও গুইমারার প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া গুইমারা ও মানিকছড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি ও সাংবাদিক, বাজার কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মাসিক মতবিনিময় সভায় আগামী ২৭-সেপ্টেম্বর-২০২৫ খ্রি. তারিখ হতে দুর্গাপূজা শুরু হচ্ছে, হিন্দু ধর্মালম্বী যারা আছে তারা যেন তাদের ধর্ম সঠিক ভাবে পালন করতে পারেন সে ব্যাপারে আইন-শৃঙ্খলা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। পাহাড়ে, পাহাড়ি বাঙালি শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান করেন। ইদানিং অপহরণ, আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহব্বান করেন। সেনাবাহিনী কোন দলের না যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি আওতায় আনা হবে। কোন এলাকায় কোন প্রকার সন্ত্রাসমূলক কর্মকান্ড যাতে কেউ না ঘটাতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমানে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার সেনাবাহিনীর নামে গুজব ছড়ানো হচ্ছে, তাই সকলকে সচেতন থাকতে বলেন। গত ০৭/০৯/২০২৫ খ্রি. তারিখে তবলা পাড়া ঘটনা নিয়ে আলোচনা করেন। পাহাড়ি বাঙালি শান্তি-শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা, কাঠ, বাঁশ চোরাকারবারি বন্ধ, কারেন্টের অবৈধ সংযোগ বন্ধ, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন, অবৈধ জমি দখল, পাহাড় ধস, রাস্তায় এলইডি ট্রাজেডি লাইট স্থাপন, বাজার সম্প্রসারণ যানজট নিরসন, মাদকদ্রব্য ঘুমখুন অপহরণ, অবৈধ ভাবে পাহাড় কাটা, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা ও আইন-শৃঙ্খলা বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সর্বশেষে জোন কমান্ডার সভায় আগত সকলের সাথে শুভেচ্ছা, সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন পরে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন এবং সভার সমাপ্তি ঘোষনা করেন। মোট জনবল ৫৫-৬০ জন উপস্থিত ছিলেন।

















