চট্টগ্রাম

একুশে ফেব্রুয়ারি মানে মাথা নত না করা

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১:৫২:৩১ প্রিন্ট সংস্করণ

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

 

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভা, শিক্ষক ও শিক্ষার্থীদের নানা পরিবেশনা, শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা। এ আয়োজনে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খূরশীদুল জন্নাত।
সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন পাঠ করে মোহাম্মদ রাহাত কালাম। পবিত্র গীতা পাঠ করে দশম শ্রেণী বিজ্ঞান শাখার অর্ণব পাল
জাতীয় সংগীত পরিবেশনে ছিল বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন দল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস, এম, তারিকুল হাসান (তারেক)। মাঝখানে শহীদদের সম্মানার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হাবিবুল্লাহ খালেদ এবং বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন।
শিক্ষার্থীদের মধ্যে দিবসের তাৎপর্য নিয়ে কবিতা আবৃত্তি করে দশম শ্রেণীর সুহাইফা জান্নাত সামিয়া, অষ্টম শ্রেণীর সানিফা রমজান নিহা ও রাত্রি দে মনি। একুশের গান পরিবেশন করে তিপর্ণা তালুকদার ঐশী (অষ্টম শ্রেণী)। দেশাত্মবোধক গান পরিবেশন করে অর্ণব পাল ও তিপর্ণা তালুকদার ঐশী।
ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, ইতিহাসের কথা, ভুগোলের কথা, জ্ঞান-বিজ্ঞানের কথা। ঘটে যাওয়া যুদ্ধবিগ্রহ এবং অতীত জীবনের কথা। বলে অনাগত দিন অর্থাৎ ভবিষ্যতের কথা। মানুষ তার প্রিয়জনের সাথে কথা বলে। এভাবে বলে বলে মানুষ বুঝেছে জীবনের প্রয়োজন। বুঝেছে জীবনের আয়োজন। বুঝেছে ভয় ও সাহসের সীমানা। বুঝেছে আকাশ থেকে পাতাল অবধি সকল কিছু ব্যক্ত করার মাধ্যম।
আলোচকরা আরো বলেন, মজার ব্যাপার হচ্ছে, জগতের সকল কিছুর ভাষা আছে। সকল প্রাণীর ভাষা আছে। সকল উদ্ভিদের ভাষা আছে। এমনকি প্রাণহীন জড় পদার্থেরও ভাষা আছে।
তাদের মতে, মানুষের ভাষা সশব্দ। আর অন্য সৃষ্টির ভাষা নিঃশব্দ। মানুষ মানুষের ভাষায় কথা বলে। প্রাণীরা কথা বলে প্রাণীদের ভাসায়।

আরও খবর

Sponsered content