প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৬:৪৪ প্রিন্ট সংস্করণ
সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার সদরপুরে জাকের পার্টির জনসভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জাকের পার্টি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর হতে ৩১ অক্টোবর পর্যন্ত ৪০ দিনব্যাপী জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নিয়ে সকল জেলা, উপজেলা ও ইউনিয়নভিত্তিক জনসভা ও র্যালীর কর্মসূচীর ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় এই জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
সদরপুর ইউনিয়ন জাকের পার্টির আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সদরপুর উপজেলা জাকের পার্টির কার্যালয়ে সদরপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আবুল কাসেম শিকদার এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি রানা অর্ণব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার সভাপতি আলমগীর কবির। এ সময় বিভিন্ন অঞ্চল থেকে আসা জাকের পার্টি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা পার্টি চেয়ারম্যান পীরজাদা আমীর ফয়সাল মুজাদ্দেদী সাহেবর নির্দেশনা মোতাবেক জাকের পার্টির উদ্দেশ্য আদর্শ ছড়িয়ে দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
জনসভা শেষে সদরপুর হাসপাতালের মোড়ে অবস্থিত জাকের পার্টি কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পার্টি কার্যালয়ে ফিরে আসে। পরে বিশেষ দোয়া মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

















