প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ২:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ
সোহেল, শরীয়তপুর

শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাফিসা আনজুম দিপি । জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ এ তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী নির্বাচিত হন।এর আগেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
নাফিসা আনজুম দিপি, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবু তাহের এবং ৫ নং কুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমা খানের জ্যেষ্ঠ কন্যা।
নাফিসা আনজুম দিপি এর পিতা আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আবু তাহের বলেন,নাফিসা আনজুম দিপি শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ গার্ল গাইডস নির্বাচিত হওয়ায় আমরা আমরা আনন্দিত,সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন তাকে তার লক্ষ্যে পূর্ণকরতে পারেন।
আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন বলেন,নাফিসা আনজুম দিপি শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব গোলাম ফারুক বলেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা আনজুম দিপি শরীয়তপুর জেলায় শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার গর্বিত ও আনন্দিত।

















