রাজনীতি

রাজনীতিতে পজিটিভ ধারা প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয়- জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

তাহিরপুর প্রতিনিধি (সুনামগঞ্জ):

‎রাজনীতিতে পজিটিভ ধারা প্রতিষ্ঠা করতে না পারলে সমাজে কখনোই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান। তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা আমাদের প্রথম অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা, দেশ গড়ে তোলা সম্ভব। সেই সমাজ সেই দেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা সদর পূর্ব বাজার জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে উদ্যোগে তাহিরপুর উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‎ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সফিকুল ইসলামের সভাপতিত্ব মমতবিনিময়  সভায় তোফায়েল আহমদ খান বলেন,মানুষের মৌলিক অধিকার রক্ষা আমাদের প্রথম অঙ্গীকার। হাওরাঞ্চলের মানুষ সেই তখনও থেকে  (স্বাধীনতার পরবর্তী)  এখনও  শিক্ষা, স্বাস্থ্যসেবা, যাতায়াত ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবহেলিত। আমরা এ অঞ্চলের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে,আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার,স্বাস্থ্যসেবার সহজলভ্যতা,সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন,কৃষি ও মৎস্যসম্পদের টেকসই সুরক্ষা।


‎সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি নির্বাচিত হই বা না হই, এলাকার উন্নয়নে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একতাবদ্ধভাবে কাজ চালিয়ে যাব। আইন সবার জন্য সমান আমার দলের কেউ অপরাধ করলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ ও উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ।


আরও খবর

Sponsered content