তথ্যকণিকা

সুনামগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি ছাএলীগ কর্মি জাহিদের দাপট: মিথ্যা মামলার ভয়ভীতি

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০৮:০৮ প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ প্রতিনিধি
​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অনুচন্দ গ্রামের মৃত হিরণ মিয়া জিম্মাদারের ছেলে জাহিদ আহমদ জিম্মাদারের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ আহমদ জিম্মাদার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবলীগ নেতা হওয়া সত্ত্বেও বর্তমানে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গত ১৫ জুন ২০২৫ তারিখে তাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি এলাকায় প্রকাশ্যেই চলাফেরা করছেন বলে জানা গেছে।
​অভিযোগ উঠেছে, জাহিদ তার বোনের বাড়ি জগন্নাথপুর থানাধীন নারিকেলতলা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৪৮/২০২৪ নম্বর মামলা থাকার পরও পুলিশের সামনে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে যুবলীগের নেতা হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সাধারণ মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।
​এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে একাধিক মামলা এবং গ্রেপ্তারের তথ্য থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করছে না। তার এমন প্রকাশ্য বিচরণ ও হুমকির ঘটনায় নারিকেলতলাসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content